সনাতন ধর্ম প্রচার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সনাতন ধর্ম প্রচার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২২ জুলাই, ২০১৯

দেবতা পূজা বিধি সম্মত ,না অবিধি সম্মত..?  চলুন গীতা থেকে যেনে নিই !!

দেবতা পূজা বিধি সম্মত ,না অবিধি সম্মত..? চলুন গীতা থেকে যেনে নিই !!

দেবতা পূজা বিধি সম্মত ,না অবিধি সম্মত..?  চলুন গীতা থেকে যেনে নিই !!

হে গীতা মুখী ভাইবোনেরা দেখুন ৯ম ২৩ শ্লোকে কি বলেছেন
যেহপ্যন্যদেবতাভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ।
তেহপি মামেব কৌন্তেয় যজন্ত্যবিধি পূর্বকম্ ।।
Debota Puja 2019
Debota Puja 


অনুবাদ: হে অর্জুন,যে ব্যক্তি ভক্তির সহিত অন্য দেবতা পূজা করে তারও বিধিহীনভাবে (অর্থ্যাৎ বিধি সম্মত নয়) আমারি ভজনা করে।

৪র্থ অধ্যায় ১২ শ্লোক

অনুবাদ: যে ব্যক্তি দেবতা পূজা করিয়া সিদ্ধি লাভ করিতে চায়, সে তাহা দ¦ারা সিদ্ধিলাভ করে, কিন্তু সে ব্যক্তি মুক্তি লাভ করিতে পারে না। (অর্থ্যাৎ সে ব্যক্তি ঈশ্বরকে লাভ করতে পারে না)

৭ম অধ্যায়ের ২০ শ্লোক

নানা কামনায় যাহার জ্ঞান নাশ হয় সেই ব্যক্তি নানাভাবে অন্যদেবতার পূজা করে।

৭ম অধ্যায়ের ২১ শ্লোক

যে ভক্ত অন্য যেই দেবতাকে পূজা করিতে চায় সে দেবতাকে পূজা করিবার অচলা ভক্তি আমিই দিয়ে থাকি (এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অচলা ভক্তি আমিই  দিয়। তাহলে শুধু শুধু দেবতা পুজা করে শ্রীকৃষ্ণের কথাকে অসম্মান করার কি দরকার।)
৭ম ২৩ শ্লোক

অন্য দেবতা পূজা করিয়া ভক্ত যে ইষ্টলাভ করে তাহা ক্ষণস্থায়ী , কিন্তু আমার ভক্ত চিরদিনের জন্য আমাকে লাভ করে।( তালে আমারা শুধু শুধু ক্ষণস্থায়িটা কেন নিব)


যারা দেবতা পূজা করে তারা রজোগুণের অধিকারী
১৪অধ্যাযের ২১ শ্লোক

রজোগুণ বৃদ্ধিকালে মরিলে নরলোকে যায় এবং তমো বৃদ্ধি কালে মরিলে পশুযোনি প্রাপ্ত হয়  হে সনাতন, তা হলে আমরা কেন শুধু শুধু নরলোকে যাব এবং পশু কেন হব বলতে পারেণ )

(সব কিছু বাদ দিয়ে হৃদয়দেশে ধ্যান করুণ ভগবান নিশ্চয় প্রকাশিত হবে)

শনিবার, ২০ জুলাই, ২০১৯

আমি কে সেটা বুঝতে হলে গীতা বুঝতে হবে

আমি কে সেটা বুঝতে হলে গীতা বুঝতে হবে

গীতা বুঝতে হলে প্রথমে আমি কে সেটা বুঝতে হবে ।

হে সনাতন চলুন আমরা গীতা থেকে যেনে নিই আমি কে .!
গীতার অনেক অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে,
১. হে অর্জুন, তুমি  আমাকে শরণ কর ,আমাকে নমষ্কার কর ,আমার শরণ লও।
আবার অনেক অধ্যায়ে বলেছেন যে ,
২.হে অর্জুন ,ঈশ্বর সকল জীবকে দেহরুপ যন্ত্রে আরোহণ করিয়া মায়ার দ্বারা ভ্রমন করান। তাই হে ভারত সর্বত ভাবে তাহার শরণাগত হও (যিনি হৃদয় অধিষ্ঠিত)তার কৃপায় তুমি পরম শান্তি ও পরম ধাম প্রাপ্ত হইবে।

বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

ভগবানকে জানুন,ভগবান কে ডাকুন,ভগবানের নাম প্রচার করুন। (সনাতন বাংলা)

ভগবানকে জানুন,ভগবান কে ডাকুন,ভগবানের নাম প্রচার করুন। (সনাতন বাংলা)

পরম করুনাময় সৃষ্টি কর্তা ভগবান

তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি জগৎতের সৃষ্টি কর্তা আমরা তাহার সৃষ্টি কৃত মানুষ জাতি।তাই আমাদের সবার জীবনের মূল উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি লাভ করা।

ভগবান কে লাভ করতে হলে ভগবানকে জানতে হবে ও ডাকতে হবে এবং ভগবানের নাম প্রচার করতে হবে ।
ভগবান আমাদের মাঝে সর্বত্র মান বিরাজমান আমরা ভগবান কে দেখতে পাই না। কিন্তু ভগবান আমাদের সাথে থাকেন। আমাদের কে ভগবানের কৃপা লাভ করতে হলে ধর্মীয় নিয়মাবলী কাজ গুলো করতে হবে। ভগবান কে সর্বদা সরণ করুন ভগবান আপনার সহায় হবেন।
উদারণ সমূহঃ  যেমন আমরা রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় আমরা কিছু করিনা । হয়তো মনে মনে গান করি বা মানুষ জন দেখে এভাবে সময় টা নষ্ট করি। এই সব গুলো করে  সময়টা নষ্ট না করে মনে মনে ভগবানের অমৃত মহা মন্ত্র হরেকৃষ্ণ নাম জপ করতে পারি। 
যদি এভাবে প্রতিনিয়ন আমরা ভগবানের নাম জপ করি তাহলে কৃপা দৃষ্টি লাভ করতে পারবো। হরে কৃষ্ণ
আজকের মত এখানে শেষ করলাম।
আমাদের পোস্ট গুলো শেয়ার করুন।